মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার কেয়াইন ইউনিয়ন বিএনপির সভাপতি নাছিম খানের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
মুন্সিগঞ্জে ইউনিয়ন বিএনপির সভাপতির উপর হামলার প্রতিবাদে মানববন্ধন
কেয়াইন ইউনিয়ন বিএনপি ও ইউনিয়নের সর্বস্তরের জণগনের ব্যানারে বুধবার (১৮ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার কেয়াইন ইউনিয়নের কুচিয়ামোড়া কলেজ রোড এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
পরে বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কুচিয়ামোড়া কলেজগেটের সামনে এসে শেষ হয়। এতে উপজেলা বিএনপি ও এর সহযোগী অঙ্গ সংগঠনসহ স্থানীয় বিভিন্ন শ্রেণীপেশার কয়েকশ মানুষ অংশ নেয়।
কেয়াইন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল খায়ের শেখের সভাপতিত্বে ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আরিফ খান রিগ্যানের সঞ্চালণায় মানববন্ধনে বক্তব্য রাখেন- মুন্সিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সিদ্দিক মোল্লা, উপজেলা যুবদলের আহ্বায়ক ইয়াছিন সুমন, ১নং যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন, যুগ্ম আহ্বায়ক মো. বাবুল,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আজিজুল ইসলাম ভুঁইয়া, সদস্য সচিব মো. রাসেল, কেয়াইন ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. আমির হোসেন, কেয়াইন বিএনপির সহ-সভাপতি মো. মারফত আলী, যুগ্ম সম্পাদক আবুল কাশেম,সাংগঠনিক সম্পাদক মো. সুজন, সহ-সাংগঠনিক সম্পাদক ইলিয়াস বেপারী, জেলা যুবদলের সদস্য অহিদুল বেপারী মঞ্জু, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান রিপন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. দেলোয়ার হোসেনসহ উপজেলা বিএনপি ও এর সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
