খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: ৩১ই অক্টোবর ২০২৪, ৬:২৪ পিএম

মুন্সিগঞ্জের রামপাল ইউনিয়নের বদলপাড়া এলাকা থেকে ২ কোটি টাকার অবৈধ কারেন্ট জাল উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ বুধবার দুপুর দেড়টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত বদলপাড়া এলাকার মো. রতনের কারেন্ট জাল আয়রনের ফ্যাক্টরিতে জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এন.এম. আবদুল্লাহ-আল-মামুন অভিযান পরিচালনা করেন।

এসময় প্রায় ১০ লক্ষ মিটার অবৈধ কারেন্ট জাল -উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় দুই কোটি টাকা। পরবর্তীতে উদ্ধারকৃত কারেন্ট জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়। এসময় সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শামসুর রহমানসহ জেলা পুলিশ, নৌ পুলিশ এবং জেলা আনসারের সদস্যরা উপস্থিত ছিলেন।
কোনো সম্পর্কিত খবর পাওয়া যায়নি.
মন্তব্য